News Flash

  • Home
  • খেলা
  • Football:ব্লাডমাউথ – এনএসআরসিসি’র ম্যাচ দিয়ে ঘরোয়া সি-ডিভিশন ফুটবল শুরু বুধবার
Image

Football:ব্লাডমাউথ – এনএসআরসিসি’র ম্যাচ দিয়ে ঘরোয়া সি-ডিভিশন ফুটবল শুরু বুধবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। প্রস্তুতি চূড়ান্ত। ঘরোয়া সি-ডিভিশন ক্লাব লীগ ফুটবল শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর থেকে। মহিলা লিগ ফুটবল শেষ করেই টিএফএ শুরু করে দেবে সি-ডিভিশন ফুটবল লিগ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্লাডমাউথ ক্লাব খেলবে এন এস আর সি সি-‌র বিরুদ্ধে। ৭ সেপ্টেম্বর অরুন্ধতিনগরস্থিত পুলিস মাঠে হবে ম্যাচটি। এবছর আসরে অংশ নিচ্ছে ১০টি দল। দুটি গ্রুপে পাঁচটি করে দলকে ভাগ করে নেয়া হয়েছে। গ্রুপ-এ তে রয়েছে ব্লাডমাউথ, এন এস আর সি সি, স্কাইলার্ক , আনন্দভবন, বিবেকানন্দ ক্লাব। গ্রুপ-বি তে রয়েছে ভারত রত্ন সঙ্ঘ, সাই স্যাগ, আমরা ক’‌জনা, ইউনাইটেড বি এস টি এবং উমাকান্ত কোচিং সেন্টার। আসরের প্রথম তিনটি ম্যাচের সূচী ঘোষনা করলো লিগ কমিটির সচিব মনোজ দাস। তিনটি ম্যাচই হবে অরুন্ধতিনগর পুলিস মাঠে। পরবর্তী ম্যাচগুলির ক্রীড়া সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হবে। চেষ্টা করা হচ্ছে টুর্নামেন্টের সবকটি ম্যাচ-ই পুলিশ মাঠে আয়োজন করার। প্রয়োজনে টুর্নামেন্টের ম্যাচ অন্যত্র সরানো হতে পারে বলেও সংবাদ সুত্রে খবর রয়েছে।

ঘোষিত তিন ম্যাচের সূচি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর:‌ ব্লাডমাউথ – আর সি সি, ৮ সেপ্টেম্বর:‌ ভারত রত্ন-‌ স্যাগ, ৯ সেপ্টেম্বর:‌ স্কাইলার্ক-‌ আনন্দভবন‌।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top