News Flash

  • Home
  • দেশ
  • Covid 19:দেশে আরও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, আক্রান্ত ৬,৮০৯ জন
Image

Covid 19:দেশে আরও কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, আক্রান্ত ৬,৮০৯ জন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : দেশে করোনার দাপট কার্যত পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পথে। প্রায় প্রতিদিনই একটু একটু করে নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি। নিম্নমুখী হচ্ছে সংক্রমণের গ্রাফেও। ব্যতিক্রম হল না রবিবারও। এদিনও খানিকটা কমল দৈনিক আক্রান্ত।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬,৮০৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭ হাজারের সামান্য বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৫৫ হাজার ১১৪ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। যা আগের দিনের থেকে অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯৯১।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৩ কোটি ২০ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ১৯ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ২০ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top