News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court:দুবাইয়ে চিকিৎসা করাতে চেয়ে অভিষেকের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট, সোমবারই শুনানি
Image

Supreme Court:দুবাইয়ে চিকিৎসা করাতে চেয়ে অভিষেকের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট, সোমবারই শুনানি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর(হি.স.): ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসার আবেদনের শুনানি সোমবার ।  সুপ্রিম কোর্ট আবেদনটি শুনবে। যদিও অভিষেকের বিদেশে চিকিৎসায় তাতে সম্মত নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি । তবে আগামীকাল  দু’পক্ষেরই বক্তব্য শুনবেন বিচারপতি।
চিকিৎসার জন্য দুবাইয়ে যাওয়ার অনুমোদন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক । সুপ্রিম কোর্ট ৫ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সেই আবেদনের শুনানিতে সম্মতি দিয়েছে। অভিষেকের হয়ে দেশের সর্বোচ্চ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল। চিকিৎসার জন্য অভিষেকের দুবাই যাওয়ার প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন তিনি। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তাতে সম্মত নয়। তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই তার বিরোধিতা করেছে। আদালতে তারা দাবি করেছে, বাইরে গেলে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড আর নাও দেশে ফিরতে পারেন। সোমবার সুপ্রিম কোর্ট আবেদনটি শুনবে। দু’পক্ষেরই বক্তব্য শুনবেন বিচারপতি।
গত ১৭ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইলে কলকাতায় গিয়েই তা করতে পারে। এর আগে একাধিকবার তাঁদের দিল্লিতে ডেকে পাঠানো হয়। যা নিয়ে অভিষেক আদালতেরও দ্বারস্থ হন। ইডির কাছে সে সময় সুপ্রিম কোর্ট জানতেও চেয়েছিল, কেন অভিষেককে কলকাতার বদলে দিল্লিতে ডাকা হচ্ছে? এরপরই সওয়াল-জবাব পর্ব শেষে ইডিকে কলকাতায় তাঁদের তলবের কথা বলা হয়। 

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top