News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Arrest:কাছাড়ের মতিনগরে এক কোটি টাকার নেশাদ্রব্য মর্ফিন বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার এক
Image

Arrest:কাছাড়ের মতিনগরে এক কোটি টাকার নেশাদ্রব্য মর্ফিন বাজেয়াপ্ত পুলিশের, গ্রেফতার এক

শিলচর (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে কাছাড় জেলার সোনাই ও কচুদরম উভয় থানার পুলিশ যৌথ অভিযান চালায় মতিনগরের বোয়ালি এলাকায়।

মতিনগরের বোয়ালি গ্রামের একটি বাড়িতে পুলিশি অভিযানে প্রায় এক কোটি টাকার নেশাদ্রব্য মর্ফিন বাজেয়াপ্ত করেছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে মণিপুরের হিয়েনগাঙের বাসিন্দা লাইশ্রম গৌর সিঙের ছেলে লাইশ্রম রামজয় সিং (৫১) নামের মাদক পাচারকারীকে।
সোনাই থানার ওসি এম সন্দিকৈ জানান, লাইশ্রম রামজয় সিঙের বাসায় হানা দিয়ে ৮৭২ গ্ৰাম মৰ্ফিন তাঁরা বাজেয়াপ্ত করেছেন। বাজেয়াপ্তকৃত মর্ফিনের বাজারমূল্য কম করে এক কোটি টাকা হবে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ আধিকারিক জানান, জেরায় নাকি লাইশ্রম রামজয় স্বীকার করেছে, মণিপুরের জিরিবাম থেকে মর্ফিনগুলো গোপনে বিক্রী করতে কাছাড়ের মতিনগরে নিয়ে এসেছিল।
গতরাতে মাদক-বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন সোনাই থানার ওসি এম সন্দিকৈ এবং কচুদরম থানার বিপুল বিশ্বাস। পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে পরবর্তী তদন্ত অব্যাহত রেখেছে জানান ওসি সন্দিকৈ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top