News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিএসএফ-এর অভিযানে বদরপুরে উদ্ধার ৫০ লক্ষাধিক মূল্যের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, আটক তিন
Image

বিএসএফ-এর অভিযানে বদরপুরে উদ্ধার ৫০ লক্ষাধিক মূল্যের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, আটক তিন

বদরপুর (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : বিএসএফ-এর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ১ নম্বর ব্যাটালিয়নে জওয়ানরা অভিযান চালিয়ে ৫০ লক্ষাধিক মূল্যের নেশাজাতীয় দশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছেন।

বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক ইনস্পেক্টর সুমন্ত রায় জানান, বিভাগীয় গোয়েন্দা সূত্রের সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে শুক্রবার গভীর রাতে স্থানীয় পুলিশের সহযোগিতায় বদরপুরে অভিযান চালিয়ে এই সফলতা পেয়েছে বিএসএফ। একই সঙ্গে বিপুল পরিমাণের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে তিন পাচারকারীকে আটক করেছেন অভিযানকারী জওয়ানরা।
আটক পাচারকারীদের কাছাড় জেলার ধলাই ভাগা বাজারের কালু মিঞা লস্করের ছেলে আপন হোসেন লস্কর (২৭), ধলাই বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে হাবিজুল আলম লস্কর (২৭) এবং করিমগঞ্জ জেলার চৈতন্যনগর ব্রাহ্মনশাসন গ্রামের বিদ্যুৎবরণ গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী (২৮) বলে শনাক্ত করা হয়েছে।

বিএসএফ-এর ইনসপেক্টর সুমন্ত রায় জানান, বাজেয়াপ্তকৃত ইয়াবা ট্যাবলেট সমেত ধৃতদের বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করে বদরপুর থানায় সমঝে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ নেশাসামগ্রী পাচারচক্রের জট খুলতে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top