News Flash

  • Home
  • দিনের খবর
  • হাই কোর্টের রায়ে খুশি আন্দোলনকারীরা, প্রার্থনা পুজোর আগেই যেন ভাল খবর আসে
Image

হাই কোর্টের রায়ে খুশি আন্দোলনকারীরা, প্রার্থনা পুজোর আগেই যেন ভাল খবর আসে

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : পুজোর আগেই যেন একটা ভাল খবর আসে, তেমনটাই আশা করছেন ওই বিক্ষোভকারীরা। শুক্রবার হাই কোর্টের সংশ্লিষ্ট রায় শুনে খুশি প্রাথমিকের চাকরি প্রার্থীরা।

ধর্মতলায় মাসের পর মাস নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন এই চাকরি প্রার্থীরা। যোগ্য প্রার্থীদের নিয়োগ না করে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগ করা হয়েছে বলেই অভিযোগ তাঁদের। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হওয়ায় তাঁরা কিছুটা আশার আলো দেখলেও, লড়াই যে ঠিক কবে শেষ হবে, সে উত্তর পাচ্ছেন না তাঁরা।

নিয়োগ দুর্নীতির মামলায় আরও একবার ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশি বহাল রাখল ডিভিশন বেঞ্চ। নিয়োগে বেনিয়মের অভিযোগে যে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সেই নির্দেশও বহাল রাখা হয়েছে। ধোপে টেঁকেনি মানিক ভট্টাচার্য তথা পর্ষদের আবেদন। ডিভিশন বেঞ্চের এই নির্দেশে খুশি চাকরি প্রার্থীরা। তবে সব শেষে তাঁদের একটাি প্রশ্ন, কবে চাকরি পাবেন তাঁরা? কবে মুখ্যমন্ত্রী তাঁর কথা রাখবেন?

এই প্রসঙ্গে চাকরি প্রার্থীরা দাবি করেন, মানিকবাবু যে দিনের পর দিন মিথ্যা কথা বলেছেন, ধাপে ধাপে তা প্রমাণিত হয়ে গিয়েছে। এক চাকরি প্রার্থী প্রবল গরমের মধ্যেও তাঁর সন্তানকে কোলে নিয়ে বসে রয়েছেন ধর্ণামঞ্চে। প্রশ্ন করাতে তিনি জানান, পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে তাঁর বাড়ি। সন্ধ্যা ৮ টার পর কার্যত বাড়ি ফেরাই সমস্যা হয়ে যায় তাঁর জন্য। সেখান থেকেই মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতায় এসে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিদিন। তিনি বলেন, ‘জানি ছোট মেয়েটার ওপর দিয়ে খুব ধকল যাচ্ছে। কিন্তু এই লড়াইটা তো লড়তেই হবে।’

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top