News Flash

Image

Death:শিলিগুড়িতে হাতির হানায় মৃত্যু প্রৌঢ়ের

শিলিগুড়ি, ১ সেপ্টেম্বর (হি. স.) : শিলিগুড়ি মহকুমার বাগডোগরা সংলগ্ন অর্ড চা বাগানে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নুয়স বরাইক(৬৩)। গতকাল রাত থেকেই নুয়স বরাইকের গোরু নিখোঁজ ছিল। এদিন সকালে প্রবল বৃষ্টিতে ছাতা মাথায় বাড়ির গোরু খুঁজতে বের হন তিনি। আচমকাই সে হাতির সামনে পড়ে যায়। সেই সময় হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বাগডোগরা থানার পুলিশ ও বনদপ্তরের পানিঘাটা রেঞ্জের কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। বনকর্মীরা ঘাতক হাতিটিকে পানিঘাটা জঙ্গলে ফেরাতে সমর্থ হয়।

স্থানীয় পঞ্চায়েত সদস্য উত্তম কুমার লিম্বু জানান, মাঝে মধ্যেই হাতি জঙ্গল থেকে বেড়িয়ে অর্ড চাগানে চলে আসে। এদিন সকালে প্রবল বৃষ্টি থাকার কারণে হাতি চা বাগানে ঢুকেছে সেই খবর ছিল না। আর সেকারণেই হয়ত হাতির সামনে পড়ে গিয়েছিল বৃদ্ধ। মৃতের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য বন দপ্তরের কাছে তিনি দরবার করবেন।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top