News Flash

  • Home
  • বিনোদন
  • সোনালী ফোগাটের বাড়িতে গোয়া পুলিশ, বিশেষ কিছু পেলেন না তদন্তকারীরা
Image

সোনালী ফোগাটের বাড়িতে গোয়া পুলিশ, বিশেষ কিছু পেলেন না তদন্তকারীরা

হিসার, ১ সেপ্টেম্বর (হি.স.): মৃত্যু তদন্তে এবার বিজেপি নেত্রী সোনালী ফোগাটের বাড়িতে তল্লাশি চালাল গোয়া পুলিশ। তদন্তের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সোনালী ফোগাটের হিসারের বাড়িতে যায় গোয়া পুলিশের একটি টিম। সোনালী ফোগাটের ভাই ভতন ঢাকা বলেছেন, গোয়া পুলিশের টিম সোনালীর বেডরুম খুঁটিয়ে দেখেছে। তাঁর অফিসেও যান পুলিশ কর্মীরা, সেখানে কিছু নথি ও সামগ্রী পেয়েছেন তাঁরা।

সোনালী ফোগাটের আরও এক ভাই রিঙ্কু ঢাকা বলেছেন, গোয়া পুলিশ এখানে এসেছে শুধুমাত্র আর্থিক তদন্তের জন্য। হত্যার মূল উদ্দেশ্য এখনও প্রকাশ্যে আসেনি, গোয়া পুলিশ কিছু জানায়নি। সময় কাটানোর আনুষ্ঠানিকতা মনে হয়। সোনালীর মৃত্যুতে রাজনৈতিক ষড়য্ন্ত্র থাকতে পারে বলেও মনে করছেন রিঙ্কু।

এদিকে, উত্তর গোয়ার পুলিশ সুপার শোবিত সাক্সেনা জানিয়েছেন, আমরা কার্লিস রেস্তোরাঁ থেকে একটি বোতল উদ্ধার করেছি, যাতে কিছু ড্রাগ ছিল। আমরা সমস্ত দৃষ্টিকোণ থেকে সব ধরনের ষড়যন্ত্র খতিয়ে দেখার চেষ্টা করছি।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top