News Flash

  • Home
  • প্রধান খবর
  • Dilip Ghosh:বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙা প্রসঙ্গে মমতাকে তোপ দিলীপের
Image

Dilip Ghosh:বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙা প্রসঙ্গে মমতাকে তোপ দিলীপের

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : “উনি একবার বুলডোজার চালিয়ে দেখান না।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, ‘কেন মমতার পরিবারের দিকেই আঙুল উঠছে?

মমতার সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। মামলা হয়েছে হাইকোর্টে। অভিযোগ, সরকারি জমি দখল করে রেখেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা। সেই অভিযোগ অস্বীকার করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, অভিযোগ প্রমাণিত হলে তাঁর সম্পত্তির ওপর বুলডোজার চালিয়ে দিলেও আপত্তি নেই তাঁর।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ মমতার পরিবারের বিরুদ্ধে হওয়া মামলা প্রসঙ্গে বলেন, কেন ওঁর পরিবারের দিকেই আঙুল উঠছে? দিলীপবাবুর দাবি, মমতার পরিবার পরিজন কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গ্রামাঞ্চলে বহু মানুষের কাছে কাজ দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছিল, তাঁদের ধরে পেটাচ্ছেন লোকজন। পশ্চিমবঙ্গের এমন ভবিষ্যৎ হওয়ার কথা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, রাজ্যের বাইরে গেলে এ সব প্রশ্নের মুখে পড়তে হয়।

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই মামলার প্রসঙ্গ তুলে মমতা দাবি করেন, পরিবারের বাকিদের কথা তিনি বলতে পারবেন না। তবে, কোনও সরকারি জমি তিনি দখল করেননি। সেই সঙ্গে তিনি জানান, তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন যাতে ওই অভিযোগের বিষয়ে তদন্ত করা হয়। মমতা বলেন, ‘‘তদন্তে এমন কিছু প্রমাণিত হলে, বুলডোজার চালিয়ে দিন। আমার অনুমতি নেওয়ার দরকার নেই।’’ একই সঙ্গে মমতা দাবি করেন, তাঁরা যেখানে থাকেন, সেটা আদতে রানি রাসমনির সম্পত্তি, তাঁরা ঠিকা প্রজা হিসেবে থাকেন।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top