News Flash

  • Home
  • দিনের খবর
  • বিতর্কিত টুইটের প্রেক্ষিতে ধৃত কমল রশিদ খান, ১৪-দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে অভিনেতা
Image

বিতর্কিত টুইটের প্রেক্ষিতে ধৃত কমল রশিদ খান, ১৪-দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে অভিনেতা

মুম্বই, ৩০ আগস্ট (হি.স.): অভিনেতা কমল রশিদ খানকে গ্রেফতার করল মালাড পুলিশ। ২০২০ সালের বিতর্কিত একটি টুইটের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে কমল রশিদ খানকে। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে আসার পর কমলকে গ্রেফতার করে পুলিশ। এদিনই বোরিভালি আদালতে পেশ করা হয় কমল রশিদ খানকে। এদিন তাঁকে আদালতে তোলা হলে ১৪-দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

দুই বছর আগে ২০২০ সালে বিতর্কিত টুইট করায় অভিযুক্ত প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেতা কমল রশিদ খান। মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে আসার পরই তাকে গ্রেফতার করেছে মালাড পুলিশ। ২০২০ সালে ঋষি কপূর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়। প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top