News Flash

  • Home
  • দিনের খবর
  • কয়লা-কাণ্ডে অভিষেককে ফের তলব ইডি-র, শুক্রবার হাজিরার নির্দেশ
Image

কয়লা-কাণ্ডে অভিষেককে ফের তলব ইডি-র, শুক্রবার হাজিরার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল, আবারও কয়লা-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী শুক্রবার বেলা ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লির ইডি কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।

কয়লা-কাণ্ডে আর্থিক তছরূপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে সমন পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর। এর আগেও বেশ কয়েকবার অভিষেককে জেরা করেছে ইডি। এবার শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও, এক দিন আগেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, অভিষেককে ফের নোটিশ পাঠাবে ওরা। সেই আশঙ্কাই মঙ্গলবার সত্যি হয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top