News Flash

  • Home
  • দিনের খবর
  • অবিশ্রান্ত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু, সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা
Image

অবিশ্রান্ত ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু, সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা

বেঙ্গালুরু, ৩০ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু। খারাপ আবহাওয়ার কারণে বেঙ্গালুরুর শহরাঞ্চলীয় ডেপুটি কমিশনার মঙ্গলবার সমস্ত সরকারি, বেসরকারি স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গত দু’দিনের মতো সেখানে আপাতত ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। বৃষ্টি হয়েছে মঙ্গলবারও।

আগামীকাল, বুধবার গণেশ চতুর্থী। সেই কারণে বুধবারও বেঙ্গালুরুতে বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তাই বৃস্পতিবারই বেঙ্গালুরুতে পুনরায় খুলবে সমস্ত স্কুল ও কলেজ। রাতভর বৃষ্টির কারণে বেঙ্গালুরুর বিভিন্ন স্থানে এদিন জল জমে যায়। রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করছে যানবাহন। বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top