News Flash

Image

মধ্যপ্রদেশে ট্রাক্টর-ট্রলি উল্টে আহত ২৬

রাতলাম, ৩০ আগস্ট (হি.স.) : মধ্যপ্রদেশের স্টেশন রোড থানা এলাকার গীতা মন্দির রোডে একটি ট্রাক্টর-ট্রলি উল্টে আহত হয়েছেন ২৬ জন শ্রমিক। আহতদের মধ্যে ১০ জনেরও বেশি মহিলা রয়েছেন ।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিক ভর্তি একটি ট্রাক্টর ট্রলি লোকেন্দ্র ভবন থেকে গীতা মন্দিরের দিকে যাচ্ছিল। এরপর হঠাৎ ট্রাক্টর ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ব্যস্ত সড়কে যানজটের সৃষ্টি হয় । রাস্তার দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top