News Flash

  • Home
  • দিনের খবর
  • ডোমজুড়ে লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের, খালাসি-সহ মৃত দুই
Image

ডোমজুড়ে লরির পিছনে ধাক্কা ম্যাটাডোরের, খালাসি-সহ মৃত দুই

হাওড়া, ২৯ আগস্ট (হি.স.): হাওড়ার ডোমজুড়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল একটি ম্যাটাডোর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ম্যাটাডোরের খালাসি-সহ দু’জনের। আহত হয়েছেন ম্যাটাডোরের চালক। সোমবার ভোরে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে মালবোঝাই একটি ম্যাটাডোর ডানকুনির দিকে আসতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর চলন্ত লরির পিছনে ধাক্কা মারে ম্যাটাডোরটি। অভিঘাতে ম্যাটাডরের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আটকে পড়েন ম্যাটাডরের চালক এবং দু’জন। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, দ্রুত পৌঁছয় পুলিশও। পরে গ্যাস কাটারের সাহায্যে দু’জনের দেহ বের করা হয়। চালক গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে যে লরিতে ধাক্কা লেগেছিল, সেই লরির চালক গাড়ি নিয়ে ফেরার। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ম্যাটাডর-চালকের ভুলেই এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে এদিন ভোরে কিছু ক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে খায়। পরে ক্রেনের সাহায্য়ে দুর্ঘটনাগ্রস্ত ম্যাটাডোরটিকে রাস্তা থেকে সরানো হলে স্বাভাবিক হয় যান-চলাচল পরিষেবা।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top