News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের ধাক্কা খেল কংগ্রেস, এবার হাত ছাড়লেন প্রাক্তন সাংসদ এম এ খান
Image

ফের ধাক্কা খেল কংগ্রেস, এবার হাত ছাড়লেন প্রাক্তন সাংসদ এম এ খান

হায়দরাবাদ, ২৯ আগস্ট (হি.স.): ফের বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। এবার হাত ছাড়লেন তেলেঙ্গানা থেকে দু’বারের রাজ্যসভার সাংসদ এম এ খান। তৃণমূল স্তর থেকে দলকে পুনরুজ্জীবিত করার কোনও প্রচেষ্টাই নেই, এমন একাধিক কারণে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন এম এ খান।

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে এম এ খান জানিয়েছেন, দলীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল স্তরের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। অতীতের গৌরব পুনরুদ্ধার করতে দল সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ এম এ খানের ইস্তফায় উদ্বেগ প্রকাশ করেছেন তেলেঙ্গানায় কংগ্রেসের ভারপ্রাপ্ত মানিকম টেগোর। তিনি জানিয়েছেন, এম এ খান কীভাবে সদস্যপদ ছাড়াই ইস্তফা দিতে পারেন! উল্লেখ্য, ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন এম এ খান।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top