News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনকভাবে নিখোঁজ হল একব্যক্তি, তীব্র উত্তেজনা বিলোনীয়ায়
Image

রহস্যজনকভাবে নিখোঁজ হল একব্যক্তি, তীব্র উত্তেজনা বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ আগস্ট৷৷ জৈন কুমার ত্রিপুরা (৩২) নামে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়ালো বিলোনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্রনগর এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় গত শুক্রবার সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন কাঁঠাল ছড়ি এলাকার বাসিন্দা জৈন কুমার ত্রিপুরা পেশায় একজন রাবার টেপার৷ রোজগারের আশায় উত্তর ভারতচন্দ্রনগর এলাকার বাসিন্দা গোপাল বণিকের সাথে উনার রাবার বাগানে কাজ করার জন্য উত্তর ভারত চন্দ নগর এলাকায় আসে৷ ঐদিনই সন্ধ্যা থেকে জৈন কুমারকে আর পাওয়া যাচ্ছে না৷
গোপাল বনিক জানায় উত্তর ভারত চন্দ নগর বাজার এলাকা থেকে সন্ধ্যা থেকে তাকে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেছে এবং পরবর্তী সময়ে বিলোনিয়া থানায় একটি নিখোঁজ মামলাও করা হয়েছে৷ কিন্তু দুদিন অতিক্রান্ত হলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি৷ গোপাল বণিক জানায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শনিবার রাতের দিকে জৈন কুমার এর পরিবারকে জানানো হয় তাকে পাওয়া যাচ্ছে না৷
এই খবর পেয়ে আজ সাব্রুম থেকে ছুটে আসে জৈন কুমারের পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীরা৷ গোপাল বনিক জানায় ওই এলাকায় তার আত্মীয়ের পরিচয় সূত্রে রাবার টেপার এর কাজ করার জন্য তাকে নিয়ে আসা হয়৷ কিন্তু এই জায়গাটি জৈন কুমারের অপরিচিত জায়গা ছিল কারণ এর আগে সে কখনো এখানে আসেনি৷ তাকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে৷ এদিকে জৈন কুমারের পরিবারের পক্ষ থেকে জানায় শুক্রবারে ঘটনা হওয়ার একদিন বাদে কেন গোপাল বনিক  তাদেরকে খবর দিয়েছে৷ এতেই সন্দেহের দানা বাধছে৷
জৈন কুমারের পরিবারের পক্ষ থেকে জানানো হয় যেহেতু গোপাল বণিক তাকে নিয়ে এসেছে তাই গোপালকেই  আবার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে৷ প্রয়োজনে খোঁজাখুঁজির ক্ষেত্রে জৈন কুমারের পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে৷ যদি জৈন কুমারকে গোপাল বণিক ফিরিয়ে দিতে না পারে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানায় জৈন কুমারের পরিবার৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top