News Flash

  • Home
  • খেলা
  • এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
Image

এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

কলম্বো, ২৮ আগস্ট ( হি.স.) : রবিবার এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে মুখোমুখি হবেন বিরাট কোহলী এবং বাবর আজম। এশিয়া কাপের আগে দু’দেশের ক্রিকেট সমর্থকরা যখন এই বিতর্কে চায়ের কাপে তুফান তুলছেন, তখন দুই তারকার গলাতেই শোনা গেল একে অপরের প্রতি সমীহের সুর। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার তাঁরা। একে অপরের সম্পর্কেও তেমনই ধারণা বিরাট এবং বাবরের। একই দিনে দুই ব্যাটার একে অপরকে সেরা বললেন।

পাকিস্তানের অধিনায়ক বাবর সম্পর্কে বিরাট বলেন, “আমরা একসঙ্গে বসে খেলা নিয়ে আড্ডা দিয়েছি। আমার সম্পর্কে ওর মনে প্রচণ্ড সম্মান দেখতে পেয়েছি। এই মুহূর্তে সব ধরনের ক্রিকেটে সম্ভবত ও সেরা ব্যাটার। তার পরেও ওর আচরণ পাল্টায়নি। সেই কারণেই মনে হয় ধারাবাহিক ভাবে ভাল খেলে চলেছে।”
আবার বাবর বলেন, “বিরাটের মতো এত বড় মাপের ক্রিকেটারের বিরুদ্ধে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলছি সেটা খুব গুরুত্বপূর্ণ। জীবনে কোনও কিছু সহজে পাওয়া যায় না। চ্যালেঞ্জ সব জায়গায় আছে। সেই চ্যালেঞ্জ কী ভাবে পার করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বিরাট এখনও বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।”

এশিয়া কাপের ম্যাচে নামার আগে দুই ব্যাটারের একে অপরের প্রতি সম্মান দেখল বিশ্ব। রবিবার মাঠে সেই লড়াই দেখার অপেক্ষায় দুই দেশের সমর্থকরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top