News Flash

Image

হাটশিঙিমারির জিঞ্জিরাম নদীতে নিখোঁজ পাঁচ বছরের শিশুকন্যা

হাটশিঙিমারি (অসম), ২৭ আগস্ট (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত হাটশিঙিমারির বেপারিপড়া-সুখচরে নদীর ঘাটে পড়ে নিখোঁজ হয়ে গেছে পাঁচ বছরের এক শিশুকন্যা। ঘটনাটি ফুলের চর চতুৰ্থ খণ্ড গ্রামের বুকচিরে প্রবাহিত জিঞ্জিরাম নদীতে সংঘটিত হয়েছে। নিখোঁজ শিশুকন্যাকে গ্রামের জনৈক মির হুসেন বেপারির শিশুকন্যা মেরিনা খাতুন বলে জানা জানা গেছে।

মূলত ঘটনটি গতকাল বিকেলের দিকে সংঘটিত হলেও নিখোঁজ মেয়ের পরিবার এ সম্পর্কে অবগত হয়েছেন আজ। গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ মেয়ের সন্ধানে তার বাবা সহ পরিবার এবং প্রতিবেশীরা বহু খোঁজাখুঁজি করেছেন। আজ শনিবার সকালের দিকে তাঁরা খবর পান, মেরিনা খাতুন সমবয়সিদের কয়কজনের সঙ্গে নদীর ঘাটে গিয়ে জলে নেমেছিল। মেরিনা খাতুনের সঙ্গে গতকাল যে সমবয়সিরা ছিল তাদের সূত্রেই আজ এই দুসংবাদটি প্রকাশ্যে আসে।

আজ ঘটনা সম্পর্কে অবগত হলে নিখোঁজ মেয়েটির পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে এসডিআরএফ-এর দল নিয়ে পুলিশ ঘটনাস্থল জিঞ্জিরাম নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। এই খবর লেখা পর্যন্ত নিখোঁজ মেরিনা খতুনের কোনও সন্ধান পায়নি উদ্ধার-অভিযানকারী দল।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top