News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে ব্রু শরণার্থীদের পুনর্বাসনে আপত্তি জানিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির ফের আন্দোলনের হুশিয়ারি
Image

কাঞ্চনপুরে ব্রু শরণার্থীদের পুনর্বাসনে আপত্তি জানিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির ফের আন্দোলনের হুশিয়ারি

আগরতলা, ২৬ আগস্ট৷৷  উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থী পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে ফের আন্দোলনের নামার উদ্যোগ নিয়েছে কাঞ্চনপুর মুভমেন্ট কমিটি৷ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জয়েন্ট মুভমেন্ট কমিটির কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ 

নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, কাঞ্চনপুর মহকুমা রিয়াং শরণার্থীদের পুনর্বাসন সংক্রান্ত বিষয় নিয়ে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন৷ তাদের অভিযোগ, কাঞ্চনপুর মহকুমার রিয়াং শরণার্থীদের আশ্রয়দান এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে চুক্তি অনুসারে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্তে কাঞ্চনপুর মহকুমাবাসি নিজেদের সত্তা হারানোর মুখে পড়েছে৷ সে কারণেই তারা আন্দোলনে সামিল হয়েছেন৷ 

তাদের অভিযোগ, রিয়াং শরণার্থীরা স্থানীয় বাসিন্দাদের অধিকার হরণ করার চেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে৷ এমনকি স্বস্তি সমবায় সমিতির দুই শত কানি জমি তারা জবরদখল করে রেখেছে বলেও অভিযোগ করা হয়৷ জবরদখলকৃত জমি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরেই তারা দাবি জানিয়ে আসেন৷ কিন্তু এখনো পর্যন্ত বিষয়টির কোন সুরাহা হয়নি৷ কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটি আন্দোলনের শামিল হওয়ায় মহাকরণে তাদেরকে নিয়ে প্রশাসনের তরফ থেকে বৈঠক করা হয়েছিল৷ বৈঠকে জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রস্তাব অনুসারে সরকার ও প্রশাসন কাঞ্চনপুর মহকুমায় পাঁচশত পরিবারের অধিক রিয়াং শরণার্থীকে পুনর্বাসন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিল৷ এছাড়া বাঙালি এবং লুসাই অধ্যুষিত গ্রাম গুলিতে যাতে  পুনর্বাসন দেওয়া না হয় সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু ইদানিং তারা লক্ষ্য করছেন সরকার সেই প্রতিশ্রুতি অমান্য করে  শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ 

জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা৷ জেলাশাসকের নিজেই কাঞ্চনপুর মহকুমাকে উত্তপ্ত করতে চাইছেন বলে তারা অভিযোগ এনেছেন৷ উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের অধিকার সুরক্ষার তাগিদে কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটি আন্দোলনের শামিল হতে বাধ্য হবে বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…

ByByReshmi Debnath Jul 7, 2026

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে কংগ্রেসের গণধর্না, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৬ জুলাই: বিদ্যুতের বেসরকারিকরণ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর দুর্নীতির তদন্ত, অস্বাভাবিক হারে…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিশালগড়ের মুড়াবাড়ি ছিনতাই মামলায় ৫ গ্রেফতার, মূল অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

বিশালগড়, ৬ জুলাই: সেপাহিজলা জেলার বিশালগড়ের মুড়াবাড়ি এলাকায় সংঘটিত দুঃসাহসিক ছিনতাই ও অপহরণ-চেষ্টার ঘটনায় তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top