News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডে আগামী ৪-দিন ভারী বৃষ্টির সতর্কতা, পার্বত্য এলাকায় হবে প্রবল বর্ষণ
Image

উত্তরাখণ্ডে আগামী ৪-দিন ভারী বৃষ্টির সতর্কতা, পার্বত্য এলাকায় হবে প্রবল বর্ষণ

দেহরাদূন, ২৬ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডে আগামী ৪-দিন ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। রাজ্যের পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। হলুদ সর্তকতা জারির প্রেক্ষিতে প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

অতি বর্ষণে ক্ষতি হতে পারে যেসব এলাকায় সেখানকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪-দিন (শুক্রবার থেকে সোমবার) উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার অবধি। পার্বত্য এলাকায় হতে পারে প্রবল বর্ষণ। ভূমিধসের আশঙ্কা থাকছেই।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top