News Flash

Image

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক টুইট কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি. স.) : দিল্লি সরকারকে ফেলতে ওরা ৮০০ কোটি রেখে দিয়েছে। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের । বৃহস্পতিবার এক টুইট বার্তায় এমনই দাবি করেন কেজরিওয়াল ।

অরবিন্দ কেজরিওয়ালের দল আগেই দাবি করেছিল, বিজেপি দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ অভিযান চালাচ্ছে। আপে’র বিধায়ক ‘ভাঙাতে’ ফোনে যোগাযোগ করা হচ্ছে। ২০-২৫ কোটি টাকার প্রলোভন পর্যন্ত দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আপৎকালীন বৈঠকে বসলেন কেজরিওয়াল। এর পরেই টুইটারে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । তিনি লিখেছেন, ‘দিল্লি সরকারকে ফেলতে ওরা ৮০০ কোটি রেখে দিয়েছে। বিধায়ক পিছু ২০ কোটি দিয়ে ৪০ জন বিধায়ককে ছিনিয়ে নিতে চায়। দেশ জানতে চায় এই ৮০০ কোটি টাকা কার, এটা কোথায় রাখা হয়েছে? আমাদের কোনও বিধায়কই দল ছাড়বেন না। সরকার স্থিতিশীল। দিল্লিতে যে ভাল কাজ চলছে তা অব্যাহত থাকবে।’

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top