News Flash

  • Home
  • বিদেশ
  • আমেরিকার পরপর দু’টি এলাকায় বন্দুকবাজের তাণ্ডব, ৩ জনের মৃত্যু
Image

আমেরিকার পরপর দু’টি এলাকায় বন্দুকবাজের তাণ্ডব, ৩ জনের মৃত্যু

নিউ ইয়র্ক, ২ ৫ আগস্ট (হি. স.): আবারও রক্তাক্ত আমেরিকার স্কুল চত্বর ।আমেরিকার পরপর দু’টি এলাকায় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৯। দুই ক্ষেত্রেই অধরা বন্দুকবাজ।

প্রথম ঘটনাটি ঘটে মেরিল্যান্ড এলাকায়। স্থানীয় সময় অনুয়ায়ী,বুধবার দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ আচমকাই গুলি চলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি কালো চার চাকা গাড়ি থেকে আততায়ীরা নেমে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জখম হন আরও ছ’জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনজন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্য়ে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজন-সহ মোট ৬ জনের চিকিৎসা চলছে। পুলিশের ধারনা, নির্দিষ্ট একজনকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল।

পরবর্তী ঘটনাটি ঘটে ওয়াশিংটনের ট্রাক্সটল এলাকায়। বৃদ্ধাশ্রম এবং হাই স্কুল চত্বরে গুলি চলে দুপুর একটা নাগাদ। পুলিশ সূত্রে খবর, কালো চারচাকা একটি গাড়ি থেকে নেম দুই আততায়ী এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কয়েকজন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওয়াশিংটনের এক্সিকিউটিভ সহকারী পুলিশ প্রধান আশহান বেনেডিক্ট জানান, অন্তত সাত রাউন্ড গুলি চলে। গুলি চালিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় তারা। ঘটনাস্থল থেকে তথ্যপ্রমাণ জোগার করার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, ১৮ বছর বয়স হলেই বন্দুক কিনতে পারেন সাধারণ মানুষ। কিন্তু গত কয়েক সপ্তাহে বারবার বন্দুকবাজের হামলার ঘটনায় চাপ বেড়েছে। ক্রমশ কঠিন হয়েছে পরিস্থিতি। যেনতেন প্রকারেণ এই ধরনের হামলার হাত থেকে মুক্তি পেতে মরিয়া সাধারণ মার্কিন নাগরিকরা।

Releated Posts

নেপালে এক নির্দেশেই অপসারিত ১,৫৯৪ রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত, প্রশাসনে অস্থিরতা

কাঠমান্ডু, ৩ মে (আইএএনএস): বড়সড় প্রশাসনিক পদক্ষেপে নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেল একটি অধ্যাদেশ জারি করে একযোগে ১,৫৯৪…

ByByNews Desk May 3, 2026

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে বড় হামলার আশঙ্কা, আন্তর্জাতিক হস্তক্ষেপের লক্ষ্য পাকিস্তানের

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): পাকিস্তান আবারও জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে এবং এর মাধ্যমে…

ByByTaniya Chakraborty May 1, 2026

চুক্তিতে ব্যয় বাড়তি রুখতে নতুন পদক্ষেপ, স্থিরমূল্য ব্যবস্থায় জোর ট্রাম্পের

ওয়াশিংটন, ১ মে(আইএএনএস): ফেডারেল চুক্তিতে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একটি এক্সিকিউটিভ…

ByByTaniya Chakraborty May 1, 2026

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top