News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বলদাখালে ঠিকাদারের বাড়িতে ডাকাতি, দম্পতিকে হাত
Image

বলদাখালে ঠিকাদারের বাড়িতে ডাকাতি, দম্পতিকে হাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর ও শহর সংলগ্ণ এলাকায় চুরি ডাকাতি ছিনতাই ও রাহাজানির ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে শহর ও শহর সংলগ্ণ এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ দেখা দিয়েছে৷ পরপর চুরি ডাকাতি ও ছিনতাই এর ঘটনা সংঘটিত হলেও পুলিশ কোন ক্ষেত্রেই সাফল্য পাচ্ছে না৷ পুলিশের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ মঙ্গলবার গভীর রাতে রাজধানীর আগরতলা শহর সংলগ্ণ বলদাখাল রোডে এক ঠিকেদারের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে৷ উল্লেখ্য, ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘঠিত করার ৪৮ ঘন্টার মধ্যে রাজধানীতে ফের ডাকাতির ঘটনা সংগঠিত করেছে ডাকাত দল৷ এবার ঘটনা বলদাখাল এলাকা৷ স্থানীয় বাসিন্দা ঠিকেদার লিটন ঘোষের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে  ডাকাতি হয়৷ অস্ত্রের মুখে লিটন ঘোষের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, দুইটি মোবাইল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় ডাকাতের দল৷ এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতংক ও চাঞ্চল্য ছড়িয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি৷ স্বাভাবিকভাবেই জন নিরাপত্তা ও পুলিশি ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ণ উঠেছে৷ একের পর এক চুরি এবং ডাকাতি সংগঠিত হচ্ছে৷ অথচ সংশ্লিষ্ট মহলের কোনও হেল দোল নেই৷ জনমনেও এই নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে৷ এ ব্যাপারে পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত করে৷ কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার কিংবা লুটপাট করে নিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারের কোন খবর নেই৷ ঘটনার পর থেকে বলদাখাল সহ পার্শবর্তী এলাকার জনগণের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে৷

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top