News Flash

  • Home
  • দিনের খবর
  • উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, প্রাণ হারালেন পথচারীও
Image

উলুবেড়িয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর, প্রাণ হারালেন পথচারীও

হাওড়া, ২২ আগস্ট (হি.স.): হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী ও পথচারীর। রবিবার রাতে উলুবেড়িয়ার জেলেপাড়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট মুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। রাত ৯টা নাগাদ উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়ার বাসিন্দা রাম ভৌমিক (৫৬) পায়ে হেঁটে জাতীয় সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। মৃত বাইক চালকের নাম সুমন ভুঁইয়া (২৫)। তাঁর বাড়ি উলুবেড়িয়ার রাজাপুর থানার অন্তর্গত বাসুদেবপুর অঞ্চলের রামনগরে। প্রাণ হারিয়েছেন পথচারীও। বাইকে থাকা বিশাল সর্দার নামে আরও এক যুবক গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর, বাইক আরোহীদের মাথায় কোনও হেলমেট ছিল না। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি বাইকটিকে আটক করেছে।

Releated Posts

ব্যাঙ্কিপুর উপনির্বাচনে জয় নিশ্চিত, আত্মবিশ্বাসী এনডিএ

পাটনা, ৯ জুলাই (আইএএনএস): বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। বৃহস্পতিবার এনডিএ…

ByByNews Desk Jul 9, 2026

পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডির

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহুচর্চিত পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র…

ByByNews Desk Jul 9, 2026

বিকাশপুরীতে অবৈধ জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৪; উদ্ধার ৭৪ হাজার টাকারও বেশি নগদ

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): দিল্লির বিকাশপুরী এলাকায় একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।…

ByByNews Desk Jul 9, 2026

বারুইপুর ‘এনকাউন্টার’ নিয়ে প্রতিবাদকারীদের ‘ভণ্ড’ বললেন দিলীপ ঘোষ

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাস…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top