News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ উপেক্ষিত, হাফলঙে সাধারণ নাগরিককে অত্যাচার পুলিশের
Image

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ উপেক্ষিত, হাফলঙে সাধারণ নাগরিককে অত্যাচার পুলিশের

হাফলং (অসম), ১৮ আগস্ট (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কঠোর নির্দেশকে অমান্য করে পুনরায় সাধারণ নাগরিকের ওপর অত্যাচার পুলিশের। ট্রাফিক আইন ভঙ্গ অভিযোগে বেধম প্রহার করে বীরত্ব প্রদর্শন ট্রাফিক পুলিশের।

হাফলং শহরে ট্রাফিক পুলিশের এক জওয়ান জনৈক ব্যক্তিকে লাথি মারা থেকে শুরু করে লাঠি দিয়ে বেধড়ক প্রহার করার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। রাজ্যে এখন পুলিশের আতিশয্যে সাধারণ নাগরিকদের নাভিশ্বাস হয়ে উঠেছে। অপরাধ দমনের নামে গুণ্ডাগিরি চালাচ্ছে পুলিশ।

হাফলং শহরে কৃষি ভবনের সামনে এ ধরনের একটি ঘটনা সংগঠিত হয়েছে বুধবার। ট্রাফিক আইন ভঙ্গ করা হয়েছে অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক প্রহার করে ট্রাফিক পুলিশ। পুলিশের জঘন্য এই কাণ্ড গোপন ক্যামেরায় আবদ্ধ হয়ে পড়ে। কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে তা-হলে ওই ব্যক্তির চালান কাটা হয়। কিন্তু ট্রাফিক আইন ভঙ্গ করায় এভাবে কাউকে ট্রাফিক পুলিশের বর্বর প্রহার নিয়ে তীব্র চাঞ্চ্যলের সৃষ্টি হয়েছে হাফলং শহরে। পুলিশের এহেন কাণ্ডের নিন্দা জানিয়েছেন শহরবাসী।

কেউ আইন অমান্য করলে এর বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু এভাবে প্রকাশ্য রাস্তায় মারপিট করার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন শহরের সচেতন নাগরিকরা। এদিকে ট্রাফিক আইন অমান্যকারী ব্যক্তিকে ট্রাফিক পুলিশের এক জওয়ান শারীরিকভাবে অত্যাচার চালানোর ভিডিও ভাইরাল হয়ে পড়ার পর হাফলং থানার ওসি রঞ্জিত শইকিয়া বলেন, বুধবার মদ্যপান করে হেলমেট না পরে, মোটর বাইক চালিয়ে আসছিলেন এক ব্যক্তি। নাকা চেকিঙে থামিয়ে তার সঙ্গে কথা বলতে গেলে ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। তখনই ওই ট্রাফিক পুলিশের জওয়ান রেগে তাকে মারপিট করেছেন জানিয়ে ওসি বলেন, ঘটনা সম্পর্কে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top