News Flash

  • Home
  • দেশ
  • ৫জি টেলি পরিষেবা সংক্রান্ত নথিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলিকে পাঠানো হয়েছে : অশ্বিনী বৈষ্ণব
Image

৫জি টেলি পরিষেবা সংক্রান্ত নথিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলিকে পাঠানো হয়েছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ আগস্ট (হি.স.): দেশে ৫জি টেলি পরিষেবার সূচনার জন্য টেলি যোগাযোগ দফতর বিভিন্ন সংস্থার জন্য স্পেকট্রাম নির্ধারণ করেছে।

কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট সংস্থাগুলিকে পাঠানো হয়েছে। এয়ারটেল বুধবারই ৮ হাজার ৩১২ কোটি চল্লিশ লক্ষ টাকা এ বাবদ জমা দিয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যেই তাদের নির্ধারিত স্পেকট্রাম ব্যবহারের অনুমতি পেয়েছে।
সংস্থার চেয়ারম্যান সুনীল মিত্তল পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ায় মন্ত্রকের প্রশংসা করেছেন। আগামী মাস থেকেই যাতে টেলি যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি ৫জি পরিষেবা শুরু করতে পারে, তার জন্য সরকার সক্রিয়। সাতদিন ধরে নিলাম প্রক্রিয়া চলাকালীন ৫১ হাজার ২৩৬ মেগা হার্টজ তরঙ্গ বিক্রি করে কেন্দ্র ১ লক্ষ ৫০ হাজার ১৭৩ কোটি টাকা আয় করেছে। জিও সব থেকে বেশি অর্থব্যয় করে স্পেকট্রাম কিনেছে। আদানি ডেটা নেটওয়ার্ক প্রথমবার টেলি যোগাযোগ পরিষেবার সঙ্গে যুক্ত হচ্ছে। এই সংস্থা ২১২ কোটি টাকার স্পেকট্রাম কিনেছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top