News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ উঠানামা করলেও রয়েছে নিয়ন্ত্রণেই
Image

ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ উঠানামা করলেও রয়েছে নিয়ন্ত্রণেই

আগরতলা, ১৮ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণ উঠানামা করলেও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এখন। নমুনা পরীক্ষায় বৃদ্ধিতে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে, সুস্থতা করোনা আক্রান্ত চিকিত্সাধীন রোগীর সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ৪৬ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ২২ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১২২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৩ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ২.২২ শতাংশ। সুস্থ হয়েছেন ৪৬ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৫৬ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৬৪৭৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৪ জন, সিপাহিজলা জেলায় ৩ জন, খোয়াই জেলায় ১ জন, গোমতী জেলায় ৩ জন, ঊনকোটি জেলায় ১ জন, ধলাই জেলায় ৫ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৫ জন এবং দক্ষিণ জেলায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top