News Flash

  • Home
  • খেলা
  • ‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি দাবার সুফল, ত্রিপুরা একাদশ সহ ২৭ জনের রেটিং
Image

‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি দাবার সুফল, ত্রিপুরা একাদশ সহ ২৭ জনের রেটিং

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। রেটিং দাবার সুফল পেলেন দেশের ২৭ জন দাবাড়ু। এর মধ্যে ত্রিপুরার ১১ জন দাবাড়ু রয়েছেন। বৃহস্পতিবার শেষ হলো মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত দ্বিতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি প্রাইজমানি আন্ত‌র্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। মনোরঞ্জন দে ট্রাস্টের সহায়তায় আসর অনুষ্ঠিত হয় এন এস আর সি সি-‌র যোগা হলে। এবারের আসর থেকে ২৭ জন দাবাড়ু রেটিং পেয়েছে। এর মধ্যে ত্রিপুরার দাবাড়ুরা হলেন ধ্রুবজ্যোতি রক্ষিত (‌১৫৪৮)‌, কৃতিস্মাতা দাশগুপ্ত (‌১০২৬)‌, মঞ্জিষ্ঠা দেবনাথ (‌১০৮০),পৃথ্বিরাজ সাহা (‌১০৬৩), রাধিকা মজুমদার (১০৭০‌),শাক্য সিংহ মোদক (‌১১১১), সোমরাজ সাহা (‌১১২৪),স্বপ্নিল দে (‌১১৬২),অমেয়া পাল (‌১০৮৫),একান্তিকা সরকার (‌১০৩০)‌‌ এবং টাইটন দেববর্মা (‌১২৩৭)।‌‌‌‌‌‌‌ ১১ জনের মধ্যে ৭ জনই মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু। দশম রাউন্ড পর্যন্ত রেটিং অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথের। কিন্তু শেষ রাউন্ডে অপ্রত্যাশিতভাবে পরাজিত হওয়ায় রেটিং থেকে বঞ্চিত হয়ে পড়ে ওই প্রতিভাবান দাবাড়ুটি। এছাড়া এবারের আসর থেকে রেটিং পেয়েছেন অভিজিৎ বারভুইয়া (‌১০৭৫), আদিত্য গুপ্তা (‌১২২৭), আহান আলসিসারিয়া (‌১১৬৮), অঙ্কিত দাস (‌১২২৪), চিন্ময় চৌহান (‌১১৮৫), গিতিকা কুমারী (‌১২৪৩),কার্তিক কুমার (‌১২৯৫), কৌস্তব রায় (‌১১০৩), মহ:‌ মোত্তাকিন মন্ডল (‌১৩৪৫), প্রণব জ্যোতি দেব‌‌‌‌‌‌‌‌‌ (‌১০২১), রাজেশ কুমার (‌১০৫২), শ্রেয়ান্স ‌‌আলসিসারিয়া(‌১২৮৪), স্নিগ্ধা ভৌমিক (‌১১৯১), সূর্যময় ভট্টাচার্য (‌১৩৫৮), তারাং ভাটস (‌১০৯০) এবং ঠাকুর শুভম সিং (‌১২০৯)। নবাগত ২৭ জন দাবাড়ুর মধ্যে সবচেয়ে বেশী রেটিং পাচ্ছেন ‌‌মেট্রিক্স চেস আকাদেমির ‌‌‌ধ্রুবজ্যোতি রক্ষিত (‌১৫৪৮)। আকাদেমির দুই কোচ প্রসেনজিৎ দত্ত এবং কিরীটী দত্ত অভিনন্দন জানিয়েছেন রেটিং পাওয়া দাবাড়ুদের। 

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top