News Flash

  • Home
  • দেশ
  • গোন্ডিয়ায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন যাত্রীবাহী ট্রেন, ৫০-এরও বেশি যাত্রী আহত
Image

গোন্ডিয়ায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষে বেলাইন যাত্রীবাহী ট্রেন, ৫০-এরও বেশি যাত্রী আহত

গোন্ডিয়া, ১৭ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি। বুধবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ মালগাড়ির সঙ্গে সংঘর্ষের পর ভগত কি কোঠি-নামক প্যাসেঞ্জার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। সৌভাগ্যবশত প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

রেল সূত্রের খবর, সিগনাল না পাওয়ার কারণে বুধবার ভোররাতে গোন্ডিয়ায় মালগাড়ির সঙ্গে ভগত কি কোঠি-নামক প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয়। প্যাসেঞ্জার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং ৫০-এরও বেশি যাত্রী আহত হয়েছেন। ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীবাহী ট্রেনটি ছত্তিশগড়ের বিলাসপুর থেকে রাজস্থানের যোধপুরে যাচ্ছিল।

Releated Posts

যন্তর-মন্তরে ছাত্র আন্দোলনে সংহতি জ্ঞাপন প্রকাশ রাজ, টমাস আইজ্যাক ও জিতেন্দ্র চৌধুরীর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১১ জুলাই: বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস ও পরীক্ষাব্যবস্থার ব্যর্থতার প্রতিবাদে যন্তর-মন্তরে চলমান আন্দোলনে শনিবার সংহতি…

ByBySandeep Biswas Jul 11, 2026

ডিএমকে-এআইএডিএমকে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না: মন্তব্য টিটিভি দিনাকরণের

চেন্নাই, ১১ জুলাই (আইএএনএস) : তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করে আম্মা মাক্কাল মুন্নেত্রা কাঝাগম (এএমএমকে)-এর সাধারণ সম্পাদক…

ByBySandeep Biswas Jul 11, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে নিয়ে মন্তব্যে বিতর্ক, মৌলানা সাজিদ রশিদির বিরুদ্ধে সমালোচনার ঝড়

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস): দেরিতে বিয়ে করা নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top