News Flash

  • Home
  • দিনের খবর
  • পুণে-তে গাড়ি ও কন্টেনারের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন একজন যাত্রী
Image

পুণে-তে গাড়ি ও কন্টেনারের সংঘর্ষে মৃত ৫, প্রাণে বাঁচলেন একজন যাত্রী

পুণে, ১৭ আগস্ট (হি.স.): মহারাষ্ট্রের পুণে-তে যাত্রীবাহী গাড়ির সঙ্গে কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের পাঁচ সদস্যের। আহত হয়েছেন একজন। মঙ্গলবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুণে জেলায় আহমেদনগর-পুণে হাইওয়ের ওপর রঞ্জনগাঁও এমআইডিসির কাছে। দুর্ঘটনার পরই পলাতক ঘাতক কন্টেনারের চালক।

পুলিশ সুপার অভিনব দেশমুখ জানিয়েছেন, মঙ্গলবার রাতে পুণে জেলায় আহমেদনগর-পুণে হাইওয়ের ওপর রঞ্জনগাঁও এমআইডিসির কাছে একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। কন্টেনারটি উল্টোদিক আসছিল, সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের, একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top