News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আক্রমণ এলে প্রতিহত করতে হবে, বাম যুবদের টনিক বিরোধী দলনেতার
Image

আক্রমণ এলে প্রতিহত করতে হবে, বাম যুবদের টনিক বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট৷৷ আক্রমণ এলে প্রতিহত করতে হবে৷ প্রস্তুত থাকতে হবে সেই পরিস্থিতির জন্য৷ বামেদের চারটি সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রধান বক্তার ভাষণে এই ভাবেই দলীয় কর্মীদের টনিক দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ রবিবার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাটে হয় এই রক্তদান শিবির৷ এসএফআই, ডি ওয়াই এফ আই, টিএসএফ এবং ওয়াইটিএফ যৌথভাবে করে এই রক্তদান শিবির৷   ক্ষমতা পালা বদলের পর বামুটিয়া বিধানসভা এলাকায় এই প্রথম রক্তদান শিবির করল বাম সংগঠনগুলো৷ এদিনের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে মোহনপুর মহকুমা এলাকার সিপিআইএম নেতৃত্বরা উপস্থিত ছিলেন৷ শিবিরের রক্ত দিতে আসা রক্তদাতাদের সাথে মতবিনিময় করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ ঘুরে দেখেন রক্তদান শিবির৷ আহ্বান রাখেন বছরে চারবার না হলেও অন্তত দুবার নিয়মিত রক্ত দান করার জন্য৷ সংগঠনের নেতৃত্বদের প্রতি দাবী রাখেন আগামী দিনে রক্তদানের পাশাপাশি চক্ষু দান এবং মরোনোত্তর দেহদানের  আয়োজন করার জন্য৷ পাশাপাশি শুধুমাত্র রক্তদানে সীমাবদ্ধ না থেকে মানুষের প্রয়োজনে মানুষের সাহায্যার্থে এগিয়ে যাওয়ার কথা বললেন তিনি৷ অন্যদিকে আগামী দিনে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন মানিক সরকার৷ এদিনের এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিওয়াইএফের মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক মলয় দেববর্মা, ডি ওয়াই এফ আই মোহনপুর বিভাগীয় কমিটির সভাপতি নয়ন সরকার, সংগঠন শাক মহকুমা সম্পাদক শিবু ভদ্র এবং অন্যান্যরা৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top