News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্সি নববর্ষে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, নভরোজ উপলক্ষ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা
Image

পার্সি নববর্ষে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, নভরোজ উপলক্ষ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা

নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): মঙ্গলবার পার্সি নববর্ষ – নভরোজ। পার্সি সম্প্রদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেব পালিত এই দিনে তারা অগ্নিমন্দিরে গিয়ে উপাসনা করেন। এছাড়াও দরিদ্র সেবা এবং একত্রে মধ্যাহ্ন ও নৈশ ভোজ ও দিনটি পালনের অঙ্গ। মুম্বই ও শহরতলি এলাকায় নভরোজ উপলক্ষ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়েছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নববর্ষ উপলক্ষ্যে পার্সি সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি জানান, দেশের উন্নয়নে পার্সিরা তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে যে অবদান রেখেছেন দেশবাসী তা চিরকাল মনে রাখবে। এই নববর্ষ পার্সি ভাই-বোনদের জীবনে সুখ-সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা বহন করে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও নভরোজ উপলক্ষ্যে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব সৌভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক উজ্জ্বল নিদর্শন বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজকের দিনটিতে দেশের সব পার্সি সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top