News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রের বীড-এ দুটি গাড়ির সংঘর্ষে ৬ জন হত
Image

মহারাষ্ট্রের বীড-এ দুটি গাড়ির সংঘর্ষে ৬ জন হত

আওরঙ্গাবাদ, ১৪ আগস্ট ( হি.স.) : গাড়ি ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মর্মান্তিক মৃত্যু হল মহারাষ্ট্রে। রাজ্যের বীড জেলার মঞ্জরসুম্বা-পাটোদা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দু’টি গাড়ির মধ্যে এমনভাবে সংঘর্ষ হয় যে গাড়ি দু’টি পরস্পরের সঙ্গে মিশে যায়। ক্রেনের সাহায্যে গাড়ি দু’টিকে আলাদা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সকাল ৭টার নাগাদ একটি সুইফট কার ও আইশার টেম্পোর সংঘর্ষ ঘটে। সব লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনায় মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় নিহত সকলেই তাদের আত্মীয়ের বিয়েতে পুনে থেকে কেজ তালুকের জিভাচিওয়াড়ি যাচ্ছিলেন।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top