News Flash

  • Home
  • খেলা
  • ১৭ বছরে প্রথমবার, ব্যালন ডি’অর-এর প্রাথমিক তালিকায় নাম নেই মেসির
Image

১৭ বছরে প্রথমবার, ব্যালন ডি’অর-এর প্রাথমিক তালিকায় নাম নেই মেসির

প্যারিস, ১৩ আগস্ট (হি. স. ): ব্যালন ডি’অর পুরস্কারের প্রাথমিক ৩০ জনের তালিকায় নাম নেই লিওনেল মেসির। গত মরশুমের সার্বিক পারফরম্যান্সের নিরিখেই এবার সেরাদের তালিকা থেকে বাদ পড়েছেন এলএম টেন। ১৭ বছরে প্রথমবার।

২০২১ সালে রেকর্ড গড়ে সপ্তম ব্যালন ডি’অরটি উঠেছিল আর্জেন্টাইন মহাতারকার হাতে। সেখানে চলতি বছর প্রাথমিক তালিকাতেই ঠাঁই হল না তাঁর। তবে শুধু মেসির না থাকাই নয়, এবারের তালিকা বেশ অবাক করা। আর্জেন্টাইন সুপারস্টারের পাশাপাশি প্রাথমিক তালিকায় নাম নেই নেইমার, টনি ক্রুস, ম্যানুয়েল ন্যুয়েরের মতো তারকাদেরও। প্রত্যাশিত ভাবেই নাম আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । এছাড়াও জায়গা করে নিয়েছেন করিম বেঞ্জেমা, রবার্ট লেওনডস্কি, মহম্মদ সালাহ, কিলিয়ান এমবাপে, সাদিও মানে, থিবো কুর্তোয়া, এর্লিং হালান্ড-সহ অন্যান্যরা। ১৭ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, এবারের সেরা তারকা কে।

মূলত, গত মরশুমটা একেবারেই ভাল কাটেনি মেসির। দীর্ঘদিনের ঘর বার্সেলোনা ছেড়ে পাড়ি জমাতে হয়েছে প্যারিস সাঁ জাঁয় । নতুন ক্লাবের জার্সিতে তেমন নজর কাড়তে পারেননি তিনি। লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৩৩ ম্যাচে মাত্র ১১ গোল করেন তিনি।

২০০৬ সাল থেকে প্রতি বছরই ব্যালন ডি’অরের তালিকায় প্রথম তিরিশে থাকা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন মেসি। তবে এবার সেখানে জায়গা হল না ফুটবলের রাজপুত্রর

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top