News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালীবাজারে সিপিএমের গণবস্থান ষোল দফা দাবীতে
Image

কালীবাজারে সিপিএমের গণবস্থান ষোল দফা দাবীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷  শনিবার ১৬ দফা দাবির ভিত্তিতে বামুটিয়ার কালি বাজারে সিপিআইএমের উদ্যোগে গণ অবস্থান পালিত হয়৷ উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা পলিটব্যুরোর  সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ ১৬ দফা দাবিতে বামেদের গণ অবস্থান বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালিবাজার সিপিআইএম দলীয় কার্যালয় প্রাঙ্গনে৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার৷ শনিবার গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন বর্তমান সরকারকে পেছন দিক থেকে পরিচালনা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ৷ রাষ্ট্রীয় স্বয়ংসেবককে বিরোধী দলনেতা পরোক্ষে দেশের সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করেন৷ তিনি বলেন দেশের স্বাধীনতার পর যখন সংবিধান রচিত হচ্ছিল এবং গৃহীত হচ্ছিল তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংবিধানকে নানাভাবে কটাক্ষ করেছে৷ তারা ভারতীয় সংবিধান না পড়ে মনঃসংহিতা পড়তে মানুষকে পরামর্শ দিয়েছিল৷ তারাই আজ দেশের এবং রাজ্যের সরকার পরিচালনা করে দেশকে বিপথে পরিচালিত করতে চেষ্টা করছে৷ জাত পাতের ভিত্তিতে, ধর্ম বর্ণের ভিত্তিতে বিভাজন তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে৷ তাদের সম্পর্কে দেশের দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷১৬ দফা জনস্বার্থ সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে সিপিআইএম রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলন সংঘটিত করার উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছেন বিরোধী দল নেতা মানিক সরকার৷ এদিন গণ অবস্থানে সিপিএমের ব্যাপক সংখ্যক নেতা কর্মী সমর্থককে অংশ নিতে দেখা গেছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top