News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপাতত ত্রিপুরায় করোনার ঝড় থামছে, দৈনিক সংক্রমণ ২.১৩ শতাংশে নেমেছে
Image

আপাতত ত্রিপুরায় করোনার ঝড় থামছে, দৈনিক সংক্রমণ ২.১৩ শতাংশে নেমেছে

আগরতলা, ১০ আগস্ট (হি. স.) : আপাতত ত্রিপুরায় করোনার ঝড় থামছে বলেই মনে হচ্ছে। দৈনিক সংক্রমণ আরও কমেছে। সাথে বেড়েছে সুস্থতা। ফলে এখন ত্রিপুরাবাসী চিন্তা মুক্ত হওয়ার দিন গুনছেন।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ১৪৮ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, ১৬ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে হয়েছে ২.৮৮ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৪.১৩ শতাংশ।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫২১ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৪৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৫৯১৩ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২ জন, গোমতী জেলায় ৪ জন, ঊনকোটি জেলায় ৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৪ জন এবং দক্ষিণ জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় সিপাহিজলা, খোয়াই এবং ধলাই জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

শৃঙ্খলা শুধুই সিপিএমে রয়েছে, কংগ্রেস ও বিজেপিতে তার লেশমাত্র নেই : প্রদ্যোত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বর্তমান সময়ে বহু রাজনৈতিক নেতা আদর্শ বা নীতির চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top