News Flash

  • Home
  • খেলা
  • কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষিত, ফাইনাল ১৫ই
Image

কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ক্রীড়াসূচি ঘোষিত, ফাইনাল ১৫ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। কর্পোরেট  টি-১০ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস তথা আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট আগরতলায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মোট ১২টি দল এতে অংশ নিচ্ছে। সবকটি দলের মেন্টর, ম্যানেজার ও অধিনায়কের উপস্থিতিতে আজ বিকেলে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে লটারির মাধ্যমে ক্রীড়া সূচি তৈরি করা হয়। বিকেল পাঁচটায় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আহূত এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষণা করা হয়। ১৩ আগস্ট সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে প্রোগ্রেসিভ টাটা মোটরস্ খেলবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিক্রেশন ক্লাবের বিরুদ্ধে। বেলা সাড়ে দশটায় দ্বিতীয় ম্যাচে আয়োজক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব খেলবে লুসিড হেলথ্ কেয়ার-এর বিরুদ্ধে। বেলা ১২টায় তৃতীয় ম্যাচে ট্যাক্স অর্গানাইজেশন বনাম এইচডিএফসি ব্যাঙ্ক দলের খেলা। বেলা 1:30 টায় চতুর্থ ম্যাচ ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বনাম টিএসইসিএল রিক্রিয়েশন ক্লাবের খেলা। বেলা ৩টায় প্রথম কোয়ার্টার ফাইনালে আগরতলা পুর নিগম বনাম প্রথম ম্যাচে বিজয়ী দল। ১৪ আগস্ট সকাল ৯ টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওএনজিসি রিক্রিয়েশন ক্লাব খেলবে দ্বিতীয় ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে। বেলা সাড়ে ১০টায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বনাম তৃতীয় ম্যাচে বিজয়ী দলের খেলা। বেলা ১২টায় চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে নীপকো বনাম চতুর্থ ম্যাচে বিজয়ী দলের খেলা। বেলা দেড়টায় এবং ৩টায় পরপর দুটো সেমিফাইনাল-এর পর ১৫ই আগস্ট বেলা ১১ঃ০০ টায় হবে ফাইনাল ম্যাচ। খেলা হবে এমবিবি ইউনিভার্সিটি কমপ্লেক্সে অবস্থিত এমবিবি কলেজ মাঠে। সাংবাদিক সম্মেলনে আয়োজক তথা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের কর্মকর্তা সহ সকল সদস্যরা এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে সম্পাদক অভিষেক দে এবং সহ-সম্পাদক অনির্বাণ দেব প্রমূখ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top