News Flash

  • Home
  • খেলা
  • বি সি সি-কে হারিয়ে জয়ে ফিরলো ব্লাডমাউথ
Image

বি সি সি-কে হারিয়ে জয়ে ফিরলো ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। ঘুরে দাড়ালো ব্লাডমাউথ ক্লাব। বি সি সিকে পরাজিত করলো ৬২ রানে। সদর সিনিয়র টি-‌২০ ক্রিকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসর হয় মঙ্গলবার বিকেলে নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে। তাতে ব্লাডমাউথের গড়া ১৩০ রানের জবাবে বি সি সি মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের বিনীত মাউরার অলরাউন্ড পারফরম্যান্সে জয় সহজ হয়। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ব্লাডমাউথ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান করে। দলের পক্ষে দীপাঞ্জন মুখার্জি ৩৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, শুভম দে ২০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০, সন্দীপ সরকার ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং উদীয়ান বসু ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। বি সি সি-‌র পক্ষে সাগর শর্মা (‌৩/‌১৩) এবং সুভাষ চক্রবর্তী (‌৩/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে ব্লাডমাউথের বোলারদের সাঁড়াশি আক্রমনের সামনে শুরুতে কার্যত মুখ থুবড়ে পড়ে যায়। দল ১৭.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাজদীপ দত্ত ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং সাগর শর্মা ৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। ব্লাডমাউথের পক্ষে বিনীত মাউরা (৩/‌৮‌) এবং সন্দীপ সরকার (‌৩/‌২৬) সফল বোলার।‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top