News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমরা সব দিক থেকে পিছিয়ে যাচ্ছি ঃ মানিক সরকার
Image

আমরা সব দিক থেকে পিছিয়ে যাচ্ছি ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷  স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে ডি ওয়াই এফ আই ও এস এফ আই রামনগর লোকাল কমিটির উদ্যোগে সোমবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন৷
 স্বাধীনতার ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে ডি ওয়াই এফ আই ও এস এফ আই রামনগর লোকাল কমিটির উদ্যোগে সোমবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ তিনি রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন৷ এদিন রক্তদান শিবিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনতা মানিক সরকার বলেন আজকের দিনটি খুবই ঐতিহাসিক দিন৷ ১৯৪২ সালের ৮ আগস্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুম্বাই বৈঠকে মহাত্মা গান্ধী প্রথমবারের মতো ইংরেজকে ভারত ছাড়ার কথা বলেছিলেন৷ তাদের ভারতে থাকার কোন অধিকার নাই বলে স্পষ্ট ভাবে উল্লেখ করেছিলেন৷ এটাই ছিল গান্ধীজির ব্রিটিশকে ভারত ছাড়তে প্রথম স্লোগান৷ স্বাভাবিক কারণেই আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন৷ আজকের এই দিনে বাম ছাত্র সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করায় তাদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলনেতা৷ প্রসঙ্গক্রমে বিরোধী দলের নেতা বলেন বিগত বছরেও ছাত্র সংগঠনটি রামনগরে রক্তদান শিবিরের আয়োজন করেছিল৷ ব্যাপক সংখ্যায় রক্তদাতা সেদিন শিবিরে উপস্থিত হয়েছিল৷ কিন্তু তা বর্তমান শাসক দল সহ্য করতে পারেনি৷ রক্তদান শিবির বানচাল করতে হামলা চালিয়েছিল৷ সে কারণেই তারা এ বছর রামনগরে রক্তদান শিবির সংঘটিত করার সাহস পায়নি৷ বাধ্য হয়ে তারা ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেছে৷ এদিন সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে বিরোধী দলনেতা বলেন আমরা সব দিক দিয়ে বর্তমানে পিছিয়ে যাচ্ছি৷ শুধুমাত্র বত্তৃণতা, পত্রিকায় ছবি ছাপানো এবং যা প্রতিশ্রুতি দিয়েছে তা না দেওয়ার ক্ষেত্রে এক নম্বরের রয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার৷ রক্তদান শিবিরসহ বিভিন্ন সামাজিক কাজকর্মে বাধা দানের ঘটনাকে বিরোধী দলনেতা শাসকদলের দুর্বলতা, হীনমন্যতা এবং ব্যর্থতার পরিচয়ক বলে উল্লেখ করেন৷ এদিন রক্তদান শিবিরে ব্যাপক সংখ্যক ছাত্রজীবকে এগিয়ে আসতে দেখা গেছে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top