News Flash

  • Home
  • দেশ
  • জম্মু-কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল মিনিবাস, কমবেশি আহত ৮ পড়ুয়া
Image

জম্মু-কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল মিনিবাস, কমবেশি আহত ৮ পড়ুয়া

উধমপুর, ৬ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি মিনিবাস। এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন ৮ জন পড়ুয়া। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার মাসুরার কাছে। বারমীন গ্রাম থেকে উধমপুরের দিকে যাচ্ছিল মিনিবাসটি। আহত পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে বারমীন গ্রাম থেকে উধমপুরের দিকে যাচ্ছিল একটি মিনিবাসটি। ওই মিনিবাসে পড়ুয়ারা ছিলেন। মাসুরার কাছে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মিনিবাসটি। এই দুর্ঘটনায় ৮ জন পড়ুয়া আহত হলেও, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top