News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তরপূর্বের পাঁচটি রাজ্যে স্বাধীনতা দিবস বয়কটের ডাক আলফা (স্বা) ও এনএসসিন-এর
Image

উত্তরপূর্বের পাঁচটি রাজ্যে স্বাধীনতা দিবস বয়কটের ডাক আলফা (স্বা) ও এনএসসিন-এর

গুয়াহাটি, ৬ আগস্ট (হি.স.) : এক বছর বিরতির পর ফের এবার নিষিদ্ধ ঘোষিত বৈরি সংগঠন ইউনাইটেড লিবারেশেন ফ্রন্ট অব অসম স্বাধীন (আলফা-স্বা) এবং ইয়ং অগাস্ট নেতৃত্বাধীন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) আগামী ১৫ আগস্ট অনুষ্ঠেয় স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে। ১৪ আগস্ট মধ্যরাত ১৫ আগস্ট বিকেল ৬-টা পর্যন্ত বনধ পালন করার ডাক দিয়েছে তারা।

স্বধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশ যখন আজাদি-কি অমৃত মহোৎসব পালন করছে, হর ঘর তিরঙা উত্তোলনের কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে, তখন এ বছর স্বাধীনতা দিবস বয়কটের ডাক দিয়েছে এই দুই উগ্রপন্থী সংগঠন।

এক যৌথ বিবৃতিতে দুই উগ্রপন্থী বলেছে, অসম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়ের ‘সর্বস্তরের জনগণকে ভুয়ো’ স্বাধীনতা দিবসের কার্যক্রমে অংশগ্রহণ না করতে বলেছে। তবে, জরুরি পরিষেবা, সংবাদ মাধ্যম এবং ধর্মীয় কার্যক্রমকে আহূত বয়কট থেকে ছাড় দিয়েছে আলফা-স্বাধীন এবং এনএসসিএন।

এদিকে ইতিমধ্যে উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এমনিতেই স্বাধীনতা দিবসের আগে সীমান্তে টহলদারি বাড়িয়ে দেয় বিএসএফ। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তায়ও জোর দেওয়া হয়।

এখানে উল্লেখ করা যেতে পারে, বিগত বেশ কয়েক বছর ধরে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস এবং ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবস বর্জনের ডাক দেয় এই সকল উগ্রপন্থীরা। এদিন অসম (বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকা), মণিপুর, মেঘালয়ে অঘোষিত বনধ-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতো। মানুষজন খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হতেন না। বাড়ি-ঘর, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলনেও ভয় পেতেন মানুষ। গত বছর নয়–দশ থেকে এই ভীতি কাটিয়ে স্বাচ্ছ্বন্দ্যে স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবস পালন করেন সংশ্লিষ্ট রাজ্যের নাগরিককুল।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top