News Flash

  • Home
  • বিদেশ
  • কাবুলে বিস্ফোরণে নিহত ৮, হামলার দায় স্বীকার আইএস-এর
Image

কাবুলে বিস্ফোরণে নিহত ৮, হামলার দায় স্বীকার আইএস-এর

কাবুল, ৬ আগস্ট (হি. স.): ফের জঙ্গি হামলার ঘটনা আফগানিস্তানে। শুক্রবার কাবুলের বসতি অঞ্চলে একটি বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে মারা গিয়েছেন ৮ জন। জখম হয়েছেন ১৮ জন। ইসলামিক স্টেট (আইএস ) সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে।

শুক্রবার মসজিদে নমাজ় হচ্ছিল। সেই সময়ই একটি বিশেষ গোষ্ঠীকে নিশানা করে এই হামলা করা হয়। এই হামলায় আইএস-র লক্ষ্য ছিল হাজারস। মূলত এই গোষ্ঠীর মহিলা ও শিশুদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গতকাল পশ্চিম কাবুলে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। শুক্রবারের নমাজ়ের সময় মসজিদে জড়ো হয়েছিলেন হাজারস গোষ্ঠীর মহিলা ও শিশুরা। সেই সময় সর-ই-কারিজ় এলাকায় একটি মহিলাদের মসজিদে বিস্ফোরণ ঘটে। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। তারা দাবি করেছে ৮ জনের বেশি মারা গিয়েছে এই হামলায়। একটি বিবৃতি জারি করে এই জঙ্গি সংগঠন জানিয়েছে, পশ্চিম কাবুলে এই হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে।

উল্লেখ্য, হাজারাস গোষ্ঠা হল আফগানিস্তানের অন্যতম সংখ্যালঘু সম্প্রদায়। তাই হামলার মুখোমুখি হতে হয়েছে তাদের। তালিবান ২.০ শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে একের পর এক হামলা হয়েছে। সেই সব হামলায় মূল টার্গেট থেকেছে সেখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়রা।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top