News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মেঘালয়ে কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার পুলিশের কনস্টেবল বরখাস্ত, আটক আরও পাঁচ
Image

মেঘালয়ে কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার পুলিশের কনস্টেবল বরখাস্ত, আটক আরও পাঁচ

শিলং, ২ আগস্ট (হি.স.) : নিষিদ্ধ হেরোইন কারবারের অভিযোগে মেঘালয় পুলিশের জনৈক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ইউবিসি (আন-আর্মড কনস্টেবল)/৫৩৪ অজয় ছেত্রীকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনা সম্পর্কে ওই তথ্য দিয়ে রাজ্য পুলিশের জনৈক আধিকারিক আজ মঙ্গলবার জানান, ঘটনা সোমবার রাতের। এক কোটি টাকার বেশি মূল্যের হেরোইনগুলি শিলঙের ডংকামন নংমেনসোং-এর খাওবেক ডিয়েংডহ (২৯) নামের এক মাদক কারবারি পাঠিয়েছিল বলে তদন্তে জানা গেছে। খাওবেক ডিয়েংডহও হেফাজতে নিয়েছে পুলিশ।

তিনি জানান, মাদক পাচার সম্পর্কিত ঘটনার তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য হেরোইন পাচারে ব্যবহৃত এনএল ০৮ ই ৬১১১ নম্বরের রিয়া ট্র্যাভেল নামের একটি নাইট সুপার (বাস)-এর চালক, খালাসি এবং মালিক তুরার আপার বাবুপাড়ার অরূপ নাগ (৫৭), তুরার বেলদারপাড়ার সুরেশ বর্মণ (৫৯) এবং গারোবাধার মুকডাংগ্রার বাসিন্দা শঙ্কর ডালু (৩৩)-কেও আটক করা হয়েছে। এছাড়া পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এএস ০১ এবি ৬১১৬ নম্বরের মারুতি সুজুকি কার। বাজেয়াপ্ত করা হয়েছে সিমকার্ড সহ ধৃতদের মোবাইল ফোনের হ্যান্ডসেট।

পুলিশ আধিকারিক জনান, পশ্চিম গারোহিলস পুলিশের কাছ থেকে প্ৰাপ্ত তথ্যের ভিত্তিতে শিলং পুলিশ খাওবেক ডিয়েংডহ নামের একজনের বাড়িতে তালাশি চালিয়ে হেরোইনগুলি উদ্ধার করেছে।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top