News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার ঝড়ের গতি কমছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমে ৬.৪৯ শতাংশ, সক্রিয় ১৪৫৭
Image

ত্রিপুরায় করোনার ঝড়ের গতি কমছে, গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমে ৬.৪৯ শতাংশ, সক্রিয় ১৪৫৭

আগরতলা, ২ আগস্ট (হি. স.) : ত্রিপুরায় করোনার ঝড় ধীরে ধীরে গতি হারাচ্ছে। দৈনিক সংক্রমণের হার প্রতিদিন কমছে। গত ২৪ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষার সংখ্যায় বৃদ্ধি হয়েছে। তবুও, সংক্রমিতের খোঁজ তুলনামূলক কম মিলেছে। কিন্তু, সুস্থতা লাগাতর বেড়েই চলেছে। ফলে, জনমনে স্বস্তি ফিরছে।

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই তুলনায় ৪২৫ জন সুস্থ হয়েছেন। তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্ত চিকিত্সাধীন রোগী রয়েছেন ১৪৫৭ জন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৬৬ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৬৭৭ জনকে নিয়ে মোট ২৭৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৬ জন এবং রেপিড অ্যান্টিজেনে ১৭২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬.৪৯ শতাংশ। সুস্থ হয়েছেন ৪২৫ জন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৪৫৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৬৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৪২৯৫ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৯ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৭.৭০ শতাংশ। এদিকে ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ২৬ জন, সিপাহিজলা জেলায় ১১ জন, খোয়াই জেলায় ৮ জন, গোমতী জেলায় ২১ জন, ধলাই জেলায় ১০ জন, ঊনকোটি জেলায় ১৭ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৩০ জন এবং দক্ষিণ জেলায় ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top