News Flash

  • Home
  • দিনের খবর
  • সোনা জয়ী অচিন্ত্যকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, টুইটে লিখলেন গর্বের মুহূর্ত
Image

সোনা জয়ী অচিন্ত্যকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, টুইটে লিখলেন গর্বের মুহূর্ত

কলকাতা, ১ আগস্ট (হি.স.): কমনওয়েলথ গেমসে ভারতের জয়জয়কার। বার্মিংহামে ভারতকে তৃতীয় সোনা এনে দিয়েছেন অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনে পুরুষদের ৭৩ কেজি বিভাগে দেশের নাম উজ্জ্বল করেছেন এই বঙ্গসন্তান। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩১৩ কেজি (১৪৩ কেজি ১৭০ কেজি) ওজন তুলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ২০ বছর বয়সি এই ভারোত্তোলক।

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার দেউলপুরের ছেলে অচিন্ত্য। ছোটবেলা থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন তিনি। মা শাড়িতে জরি বসানোর কাজ করেন। বিগত কয়েক বছরে ভারোত্তোলনে নজর কেড়েছেন অচিন্ত্য। খেলো ইন্ডিয়ার যুব গেমসে সোনা, বিশ্ব জুনিয়র ভারোত্তোলনে রুপো ও জুনিয়র কমনওয়েলথে সোনার পর গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও সোনা জিতে চমক দেন তিনি। আর তাঁর এই সফলতায় মুগ্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনাজয়ী অচিন্ত্যকে টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আমাদের সবার গর্বের মুহূর্ত। পশ্চিমবঙ্গের অচিন্ত্য শিউলি কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। আন্তরিক ভাবে তাঁকে শুভেচ্ছা জানাই। তোমার সাফল্য দেশের অন্যান্যদের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top