News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid 19:দেশের করোনা পরিসংখ্যানে ফের দৈনিক আক্রান্ত প্রায় ২০ হাজার, মৃত্যু ৪৫ জনের
Image

Covid 19:দেশের করোনা পরিসংখ্যানে ফের দৈনিক আক্রান্ত প্রায় ২০ হাজার, মৃত্যু ৪৫ জনের

নয়াদিল্লি, ৩১ জুলাই ( হি.স.) : দেশের দৈনিক করোনা সংক্রমণে কিছুতেই স্বস্তি মিলছে না। গত তিনদিন দৈনিক করোনা আক্রান্ত ছিল ২০ হাজারের উপরে। এদিন আক্রান্তের সংখ্যাটা ২০ হাজার না ছুঁলেও কাছাকাছি পৌঁছে গিয়েছে। পাশাপাশি এদিন ফের বেড়েছে দেশের অ্যাকটিভ কেস।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৩ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। সেই সঙ্গে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেটও। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩৫৭।
সংক্রমণ বাড়ার পাশাপাশি এদিন সামান্য বেড়েছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৭৬। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৪৯ হাজার ৭৭৮ জন।

কেন্দ্রীয় সরকার বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু করতেই দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা টিকাকরণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ লক্ষের বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ২০৪ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষকে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৯৬ হাজারের বেশি।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top