News Flash

  • Home
  • দিনের খবর
  • Howrah:নেশামুক্তি কেন্দ্রের আড়ালেই মধুচক্র চালানোর অভিযোগে ব্যাপক উত্তেজনা হাওড়ার নিশ্চিন্দায়
Image

Howrah:নেশামুক্তি কেন্দ্রের আড়ালেই মধুচক্র চালানোর অভিযোগে ব্যাপক উত্তেজনা হাওড়ার নিশ্চিন্দায়

নিশ্চিন্দা, ৩০ জুলাই (হি. স.) : হাওড়ার নিশ্চিন্দা এলাকায় নেশামুক্তির কেন্দ্রের আড়ালেই চলছিল মধুচক্র। শনিবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলাতক নেশামুক্তি কেন্দ্রের মালিক এবং কর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে মহিলা রোগীদের চিকিৎসা করার নামে তাঁদেরকে দিয়ে নানারকম অবৈধ কাজকর্ম করানো হচ্ছিল। এই বিষয়টি স্থানীয়রা জানলেও হাতে কোনও প্রমাণ না থাকায় এতদিন সরব হননি। কিন্তু এবার হাতেনাতে প্রমাণ পাওয়ায় বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। ওই নেশামুক্তি কেন্দ্রের মালিকের স্ত্রী বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান। শনিবার সকালে নেশামুক্তি কেন্দ্রের মালিকের স্ত্রী থানায় অভিযোগ করেন, নেশামুক্তি কেন্দ্রের আড়ালে মধুচক্র চলছে। এরপর জমা ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয় মানুষজন। ওই নেশামুক্তি কেন্দ্রের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ঘটনার খবর পৌঁছয় নিশ্চিন্দা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ নেশামুক্তি কেন্দ্রে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশ আসার আগেই পালিয়ে যান নেশামুক্তি কেন্দ্রের মালিক এবং অন্য কর্মীরা। অভিযুক্তদের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top