News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে মৃত দুই পাইলট, গভীর শোকস্তব্ধ বায়ুসেনা
Image

রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে মৃত দুই পাইলট, গভীর শোকস্তব্ধ বায়ুসেনা

বারমের, ২৯ জুলাই (হি.স.): রাজস্থানের বারমের জেলায় প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে। মৃত পাইলটদের মধ্যে একজনের বাড়ি হিমাচল প্রদেশের মান্ডিতে, অপরজন জম্মুর বাসিন্দা ছিলেন। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরে আগুন ধরে যায়।

বায়ুসেনা এক বিবৃতিতে জানিয়েছে, “বিমান বাহিনীর একটি টুইন সিটার মিগ-২১ ট্রেনি বিমান রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড়ছিল। রাত ৯টা ১০ নাগাদ বিমানটি বারমেরের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়। মারাত্মক আহত হয়ে উভয় পাইলটেরই মৃত্যু হয়। এই প্রাণহানির জন্য বায়ুসেনা গভীরভাবে অনুতপ্ত এবং শোকাহত পরিবারের পাশে রয়েছি আমরা।”
শুক্রবার বায়ুসেনার পক্ষ থেকে মৃত পাইলটদের নাম হল-উইং কমান্ডার এম রানা, তাঁর বাড়ি হিমাচল প্রদেশের মান্দিতে। অপরজন ফ্লাইট লেফটেন্যান্ট অদভিতিয়া বল, তাঁর বাড়ি জম্মুতে। বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বারমের জেলা কালেক্টর লোক বান্দু জানিয়েছেন, বিমানটি বেটু ব্লকের ভিমদা গ্রামের কাছে ভেঙে পড়ে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top