News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: শুধু ভারত নয়, গোটা বিশ্ব নিজেদের তরুণ প্রজন্মের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী
Image

Pm Modi: শুধু ভারত নয়, গোটা বিশ্ব নিজেদের তরুণ প্রজন্মের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

চেন্নাই, ২৯ জুলাই (হি.স.): শুধুমাত্র ভারতই নয়, গোটা বিশ্ব নিজেদের তরুণ প্রজন্মের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। কারণ তরুণ প্রজন্মই তো দেশের প্রগতির ইঞ্জিন। চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২-তম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে চেন্নাইতে আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২-তম সমাবর্তনে অংশ নিয়েছেন। সমাবর্তন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে ৬৯টি স্বর্ণপদক, প্রাপকদের হাতে পদক ও শংসাপত্র তুলে দেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি ও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

সমাবর্তন অনুষ্ঠানে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “আন্না বিশ্ববিদ্যালয়ের ৪২-তম সমাবর্তনে যারা আজ স্নাতক হচ্ছেন তাঁদের সবাইকে অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই নিজেদের মনে নিজেদের ভবিষ্যতের জন্য ভাবনাচিন্তা করেছেন। তাই আজকের দিন শুধুমাত্র অর্জনের নয়, আকাঙ্খারও দিনও।” প্রধানমন্ত্রী বলেছেন, “শুধু ভারতই নয়, গোটা বিশ্ব নিজেদের তরুণ প্রজন্মের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। কারণ আপনারাই তো দেশের প্রগতির ইঞ্জিন এবং ভারত বিশ্বের প্রগতির ইঞ্জিন।” প্রধানমন্ত্রী বলেছেন, “গত বছরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক ছিল। উদ্ভাবন জীবনের একটি উপায় হয়ে উঠছে। বিগত ৬ বছরে স্বীকৃত স্টার্ট আপের সংখ্যা ১৫ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে।”

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top