News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনার দাপট নিম্নমুখী, মুম্বইয়ে বন্ধ হল সব জাম্বো কোভিড কেয়ার সেন্টার
Image

করোনার দাপট নিম্নমুখী, মুম্বইয়ে বন্ধ হল সব জাম্বো কোভিড কেয়ার সেন্টার

মুম্বই, ২৯ জুলাই (হি.স.): করোনার প্রথম ঢেউ আছড়ে পড়তেই বিপর্যস্ত হয়ে পড়েছিল মুম্বই। মায়ানগরীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা আক্রান্তের সংখ্যা। কিছুতেই হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছিল না রোগীদের। এরপরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন মুম্বই জুড়ে বেশ কিছু জাম্বো বা খুব বড় আকারের করোনা কেয়ার সেন্টার তৈরি করে। দ্বিতীয় ঢেউয়ের পর মুম্বইয়ের তিনটি জাম্বো করোনা কেয়ার সেন্টার বন্ধ করা হয়েছিল। এখনও করোনার চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা না গেলেও, মায়ানগরীতে সব কটি মানে মোট আটটি জাম্বো কোভিড কেয়ার সেন্টারই বন্ধ করে দেওয়া হল।

প্রয়োজন হলে সিওন অঞ্চলের সোমায়া জাম্বো সেন্টারকেও যাতে দ্রুত ব্যবহার করা যায়, তার জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুম্বইয়ে গত কয়েক দিনে করোনার গ্রাফ উর্ধ্বমুখী হলেও অধিকাংশ সংক্ৰমণই ঘরে আইসোলেশনে থেকেই সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। খুব কমই কোভিড রোগীদের হাসপাতালে পাঠাতে হচ্ছে। মুম্বইয়ের আটটি জাম্বো কোভিড-১৯ সেন্টার বন্ধের পরেও মহানগর জুড়ে মোট ১১ হাজার ১৬৫টি করোনা রোগীদের জন্য বিশেষ শয্যা ও পরিকাঠামোর ব্যবস্থা থাকছে। প্রয়োজনে সেটা আরও চার হাজার বাড়ানো যাবে। মুম্বইয়ে প্রথম জাম্বো করোনা কেয়ার তৈরি হয়েছিল বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ১৮ মে, ২০২০ সালে। মুম্বইয়ে প্রথম করোনা আক্রান্ত হওয়ার মাস দুয়েক পর তৈরি হয়েছিল বিশাল আকার বা জাম্বো করোনা কেয়ার সেন্টার।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top